সাকিবকে ভালোভাবে সামাল দিতে প্রস্তুত অস্ট্রেলিয়া: ওয়েড
নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে ব্যাট হাতে দীর্ঘদিন খারাপ সময় পার করেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরে সেই ব্যর্থতা থেকে খানিকটা বেরিয়ে আসেন এই তিনি। তার অপরাজিত ৯৬ রানে বাংলাদেশ জয় পেয়েছিলো,পাশাপাশি হয়েছিলেন ম্যাচ সেরা।
ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে বড় ভূমিকা রাখতে পারেন সাকিব আল হাসান। প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানোর আগেই ম্যাথু ওয়েড জানিয়েছেন, অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ হবে সাকিবের উইকেট।
ওয়েড বলেন, ‘সে (সাকিব) ব্যাট হাতেও দূর্দান্ত। সে ভালো গড়ে রান করে। ও যখন ব্যাট করবে তখন তার উইকেট খুবই গুরুত্বপূর্ণ হবে।’
ওয়েড আরও বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই জানি সে কি করতে পারে। ২০১৭ সালে আমাদের সাথে টেস্ট ম্যাচে সাকিব খুবই দুর্দান্ত ছিল। সে বল ঘোরাতে পারে এবং আপনাকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলতে চেষ্টা করবে বা সিম ঘুরিয়ে আউটসাইড এইজ হতে বাধ্য করবে।’
অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক আরও বলেন, ‘উইকেট কেমন হবে তার ওপর ভিত্তি করে আমাদেরকে তার বিপক্ষে ভালো করার উপায় খুঁজতে হবে। সে হলো তাদের (বাংলাদেশ) দলের গুরুত্বপূর্ণ অংশ।’
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
ক্রিকেট এর আরও খবর পড়ুন….
