BAN vs WI সিরিজCricketSports

পরিবর্তিত একাদশে দিনের শুরুটা ভাল হয় নি টাইগারদের!

ঢাকা টেস্টে টসে জিতে ব্যাটি করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের বিপক্ষে ভালোই শুরু করে ক্যারিবিয়ানরা।লাঞ্চ বিরতির আগে বাংলাদেশ মাত্র একটি উইকেট নিতে সক্ষম হয়।

উইকেটে হালকা বাউন্স রয়েছে। সেই সাথে ভাল টার্ন পাচ্ছেন নাঈম ও তাইজুল ইসলাম। তাই ধারনা করা যায় যে, তৃতীয় বা চতুর্থ ইনিংসে কঠিন চ্যালেঞ্জ এর মুখামুখি হতে পারে বাংলাদেশ বা ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবিয়ানরা প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮৪ রান। ৬৮ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন ক্যাম্পবেল। শেন মসলি ৬ ও ব্রাথওয়েট ৩৯ রান নিয়ে মাঠে আছেন। 

জন ক্যাম্পবেলের উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। তিনি ৯ ওভার করে ২১ রানের বিনিময়ে এখন পর্যন্ত ১ টি উইকেট পেয়েছেন।

টাইগারদের একাদশে রয়েছে তিনটি পরিবর্তন। মুস্তাফিজের জায়গায় খেলছেন রাহি। দলে ফিরেছেন সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন।

বাংলাদেশ একাদশঃ ১) মুমিনুল হক (অধিনায়ক), ২) তামিম ইকবাল খান, ৩) সৌম্য সরকার, ৪) নাজমুল হোসেন শান্ত, ৫) মুশফিকুর রহিম, ৬) মোহাম্মদ মিঠুন, ৭) লিটন কুমার দাস (উইকেটরক্ষক), ৮)  মেহেদী হাসান মিরাজ, ৯) নাইম হাসান, ১০) তাইজুল ইসলাম ও ১১) আবু জায়েদ চৌধুরী রাহি।

ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ ১) ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), ২) জন ক্যাম্পবেল, ৩) জার্মেইন ব্ল্যাকউড, ৪) শেইন মোসলে, ৫) ক্রুমাহ বোনার, ৬) জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), ৭) রাখিম কর্নওয়াল, ৮) আলঝারি জোসেফ, ৯) শ্যানন গ্যাব্রিয়েল, ১০) জোমেল ওয়ারিক্যান ও ১১) কাইল মায়ের্স।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *