BAN vs SL SeriesCricketSports

চূড়ান্ত টেস্ট দল ঘোষণা – বাদ পড়লেন নাঈম!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) – শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। শরিফুল ইসলাম প্রাথমিক দলে সুযোগ পাওয়ার পর চূড়ান্ত দলেও জায়গা পেয়েছেন।

প্রাথমিক দলে থাকলেও ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, নুরুল হাসান সোহান ও শুভাগত হোম। 

এ ছাড়া দলে জায়গা হয়নি বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট দলে থাকা নাঈম হাসানের। পেস নির্ভর দল গড়ার ভাবনা থেকেই তাকে বাদ দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২১ এপ্রিল থেকে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ১ম টেস্ট, ২য় টি হবে ২৯ এপ্রিল।

বাংলাদেশ চূড়ান্ত টেস্ট স্কোয়াড-

১) মুমিনুল হক (অধিনায়ক), ২) লিটন দাস, ৩) মোহাম্মদ মিঠুন, ৪) মুশফিকুর রহিম, ৫) তামিম ইকবাল, ৬) সাদমান ইসলাম, ৭) আবু জায়েদ রাহি, ৮) তাইজুল ইসলাম, ৯) নাজমুল হোসেন শান্ত, ১০) মেহেদী হাসান মিরাজ, ১১) তাসকিন আহমেদ, ১২) এবাদত হোসেন রাহি, ১৩) সাইফ হাসান, ১৪) ইয়াসির আলী ও ১৫) শরিফুল ইসলাম।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *