CricketSports

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী ও ভেন্যু । ODI World Cup 2023 Schedule

আগামী ৫ অক্টোবর ২০২৩ থেকে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় মর্যাদার আসর আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০২৩। মূল পর্বে সর্বমোট ১০টি দলের অংশগ্রহণে ৪৮ ম্যাচের মধ্যে দিয়ে ১৯ নভেম্বর ২০২৩ পর্দা নামবে এবারের আসরের। 

এই টুর্নামেন্টের ১৩তম আসরের সব ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আয়োজক দেশ ভারতের ১২টি ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে।

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী ও ভেন্যু । ODI World Cup 2023 Schedule

আইসিসি ওয়ার্ল্ড কাপ 2023 অংশগ্রহণকারী দল:

ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরের মূল পর্বে তথা সুপার লিগে অংশগ্রহণ করতে যাচ্ছে ১০টি দল। যেখানে রয়েছে আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের মাধ্যমে কোয়ালিফাই করা ৭টি দল, আয়োজক দেশ হিসেবে ১টি দল ও বাছাইপর্ব পেরিয়ে আসা ২টি দল। দলগুলো হলো:

১. ভারত (আয়োজক)

২. বাংলাদেশ 

৩. পাকিস্তান 

৪. ইংল্যান্ড

৫. অস্ট্রেলিয়া 

৬. দক্ষিণ আফ্রিকা

৭. নিউজিল্যান্ড

৮. আফগানিস্তান 

৯. TBD 1

১০. TBD 2

৮টি দল বাদে বিশ্বকাপের বাকি ২টি দল নির্ধারণে ১০টি দলের অংশগ্রহণে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হচ্ছে বাছাইপর্ব। যা ১৮ জুন থেকে শুরু হয়ে চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। ১০টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিটি দল নিজ গ্রুপের বাকি ৪টি দলের বিপক্ষে মুখোমুখি হবে। 

এরপর প্রতি গ্রুপের শীর্ষ ৩টি দল যাবে সুপার সিক্সে। সেখানে একইভাবে রাউন্ড রবিন পদ্ধতিতে সব ম্যাচ খেলার পর সুপার সিক্সের পয়েন্ট টেবিলের শীর্ষ ২টি দল সুযোগ পাবে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের মূল পর্বে খেলার। বাছাইপর্বে অংশগ্রহণ করা দলগুলো: 

গ্রুপ-এ: জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র।

গ্রুপ-বি: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত।

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ ভেন্যু

আসন্ন বিশ্বকাপের ৪৮ ম্যাচের সবগুলো অনুষ্ঠিত হবে ভারতে। যার জন্য ইতিমধ্যে সম্ভাব্য ১২টি ভেন্যু ও স্টেডিয়ামের তালিকা চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড । যেখানে, ১৯ নভেম্বরের ফাইনাল অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বেশি ধারণক্ষমতা সম্পন্ন আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। 

ক্রমিক নং ভেন্যু অবস্থান ধারণক্ষমতা 
১নরেন্দ্র মোদি স্টেডিয়াম আহমেদাবাদ ১৩২০০০
২ওয়াংখেডে স্টেডিয়াম মুম্বাই ৪৫০০০
৩ইডেন গার্ডেন্সকলকাতা ৬৭০০০
৪এম. এ. চিদাম্বরমচেন্নাই ৫০০০০
৫ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম দিল্লি ৪১৮৪২
৬মহারাষ্ট্র ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম পুনে৩৭৪০৬
৭রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামহায়দ্রাবাদ  ৫৫০০০
৮একানা ক্রিকেট স্টেডিয়াম লক্ষ্ণৌ৫০০০০
৯এম. চিন্নাস্বামী স্টেডিয়ামবেঙ্গালুরু৪০০০০
১০আসাম ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম গুয়াহাটি৫০০০০
১১হিমাচল প্রদেশ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম ধর্মশালা২৩০০০
১২সৌরাষ্ট্র ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম রাজকোট২৮০০০

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী – ODI World Cup 2023 Schedule 

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশের সম্ভাব্য প্রথম ম্যাচ টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন (৬ অক্টোবর ২০২৩) আফগানিস্তানের বিপক্ষে। যেখানে, ভারত ও পাকিস্তানের বিগ ম্যাচ অনুষ্ঠিত হতে পারে ১৫ অক্টোবর আহমেদাবাদে। 

ভারতীয় সংবাদ মাধ্যম হতে পাওয়া ভারত ও পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ সূচি নিম্নরূপ:

ভারত: ভারত তাদের তৃতীয় বিশ্বকাপ জয়ের মিশন শুরু করবে চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। যেখানে, ১৫ ও ১৯ অক্টোবর দুই এশীয় প্রতিদ্বন্দ্বী যথাক্রমে পাকিস্তান ও বাংলাদেশের মুখোমুখি হবে রোহিত শর্মার দল।

ম্যাচ নং প্রতিপক্ষ তারিখ ভেন্যু 
১অস্ট্রেলিয়া ৮ অক্টোবর ২০২৩চেন্নাই 
২আফগানিস্তান ১১ অক্টোবর ২০২৩দিল্লি 
৩পাকিস্তান ১৫ অক্টোবর ২০২৩আহমেদাবাদ 
৪বাংলাদেশ ১৯ অক্টোবর ২০২২পুনে 
৫নিউজিল্যান্ড২২ অক্টোবর ২০২৩ধর্মশালা
৬ইংল্যান্ড ২৯ অক্টোবর ২০২৩লক্ষ্ণৌ
৭TBD 1২ নভেম্বর ২০২৩মুম্বাই 
৮দক্ষিণ আফ্রিকা৫ নভেম্বর ২০২৩কলকাতা 
৯TBD 2১১ নভেম্বর ২০২৩বেঙ্গালুরু

পাকিস্তান: আগামী ৬ অক্টোবর কোয়ালিফায়ার উত্তীর্ণ দলের বিপক্ষে হায়দ্রাবাদে নিজেদের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৫ অক্টোবর বিগ ম্যাচে মাঠে নামবে সবুজ জার্সি ধারীরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে।  

ম্যাচ নং প্রতিপক্ষ তারিখ ভেন্যু 
১TBD 1৬ অক্টোবর ২০২৩হায়দ্রাবাদ 
২TBD 2১২ অক্টোবর ২০২৩আহমেদাবাদ 
৩ভারত ১৫ অক্টোবর ২০২৩আহমেদাবাদ 
৪অস্ট্রেলিয়া ২০ অক্টোবর ২০২৩বেঙ্গালুরু
৫আফগানিস্তান ২৩ অক্টোবর ২০২৩চেন্নাই 
৬দক্ষিণ আফ্রিকা ২৭ অক্টোবর ২০২৩চেন্নাই 
৭বাংলাদেশ ৩১ অক্টোবর ২০২৩কলকাতা
৮নিউজিল্যান্ড৫ নভেম্বর ২০২৩বেঙ্গালুরু
৯ইংল্যান্ড ১২ নভেম্বর ২০২৩কলকাতা

বিশ্বকাপ ক্রিকেট এর ইতিহাস

ক্রিকেট বিশ্বকাপের সর্বপ্রথম আসর অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে। এখন পর্যন্ত হওয়া ১২টি আসরের মধ্যে ৫টি শিরোপা জয় করে সবচেয়ে সফলতম দল অস্ট্রেলিয়া। যেখানে, সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা ঘরে তুলে ক্রিকেটের উদ্ভাবক দেশ ইংল্যান্ড।

আসর(ক্রমিক)সাল – আয়োজক বিজয়ী রানার্সআপ 
১১৯৭৫ – ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া 
২১৯৭৯ – ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড 
৩১৯৮৩ – ইংল্যান্ডভারতওয়েস্ট ইন্ডিজ 
৪১৯৮৭ – ভারত ও পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড 
৫১৯৯২ – অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডপাকিস্তান ইংল্যান্ড 
৬১৯৯৬ – ভারত ও পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া 
৭১৯৯৯ – ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তান 
৮২০০৩ – দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ভারত 
৯২০০৭ – ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা 
১০২০১১ – ভারত ও বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা 
১১২০১৫ – অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড
১২২০১৯ – ইংল্যান্ড ও ওয়েলসইংল্যান্ড নিউজিল্যান্ড 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *