দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ!
ক্যারিবিয়ানরা প্রথম ইনিংসে সবগুলো উইকেট হারানোর পরই টাইগারদের বড় লিড নিশ্চিত হয়েছিল। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক মমিনুলের সেঞ্চুরিতে ৩৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ।
৩৯৫ রাম নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ। ক্যারিবিয়ানরা জিততে হলে চট্টগ্রামের মাটিতে রেকর্ড গড়তে হবে তাদের। কেননা, এই মাঠে ৩১৭ রানের বেশি তাড়া করে এখনো কোন দল জিততে পারেনি।
ওয়েস্ট ইন্ডিজ ৩৯৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ১ম ইনিংসের সেঞ্চুরিয়ান অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজের বোলিং তোপে টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান কে হারায়। ক্যারিবিয়ানদের পক্ষে অপরাজিত থেকে মাঠ ছাড়েন- এনক্রুমাহ বোনার (৩৫*) এবং কাইল মায়ার্স (৩৭*)।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ২২৩ রান নিয়ে ইনিংস ঘোষণা করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলপতি মমিনুল হক। টাইগার অধিনায়কের সেঞ্চুরি ও লিটন কুমার দাসের হাফ সেঞ্চুরিতে ক্যারিয়ানদের ৩৯৫ রানের বিশাল টার্গেট দিল বাংলাদেশ।

চতুর্থ দিনে দূর্দান্ত শুরু করে মমিনুল ও লিটন দাস। ১৮২ বলে ১১৫ রান করে ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি করেন বাংলাদেশ অধিনায়ক। এই নিয়ে টানা দুই টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। চট্টগ্রামের মাটিতে এটি মমিনুলের সপ্তম সেঞ্চুরি।
লিটন দাস ৯৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ১১২ বলে ৬৯ রান করে সাজঘরে ফিরে যান। চতূর্থ দিনের শুরুতে সুবিধা করতে পারেন নি মুশফিকুর রহিম। তিনি ৪৮ বলে ১৮ রান করে আউট হন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ-প্রথম ইনিংস: ৪৩০/১০ (ওভার-১৫০.২) সাদমান ৫৯, সাকিব ৬৮, মিরাজ ১০৩, ওয়ারিকান ৪/১৩৩, কর্নওয়াল ২/১১৪
ওয়েস্ট ইন্ডিজ-প্রথম ইনিংস: ২৫৯/১০ (ওভার-৯৬.১) ব্রাথওয়েট ৭৬, মায়ার্স ৪০, ব্লাকউড ৬৮, সিলভা ৪২, বোনার ১৭, মিরাজ ৪/৫৮, নাইম ২/৫৪, তাইজুল ২/৮৪, মুস্তাফিজ ২/১৪৬)
বাংলাদেশ-দ্বিতীয় ইনিংস: ২২৩/৮ (ওভার-৬৭.৫) মুমিনুল ১১৫, লিটন ৬৯, কর্নওয়াল ৩/৮১, ওয়ারিকান ৩/৫৭
ওয়েস্ট ইন্ডিজ-দ্বিতীয় ইনিংস: ১১০/৩ (ওভার-৪০) এনক্রুমাহ বোনার ৩৫* মায়ার্স ৩৭*, ক্যাম্পবেল ২৩, ব্রাথওয়েট ২০, মিরাজ ৩/৫২
সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com
