CricketSports

T20 র‍্যাঙ্কিংয়ে তামিম – মিঠুনের উন্নতি!

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে উন্নতি করেছেন তামিম ইকবাল এবং মোহাম্মদ মিঠুন।

তামিম ইকবাল তিন ধাপ এগিয়ে আছেন ১৯ তম অবস্থানে। মোহাম্মদ মিঠুন অনেকটাই এগিয়েছে তিনি ৯৪ থেকে পৌঁছেছেন ৮২ নম্বরে।

তাছাড়া ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারদের মধ্যে  সাকিব-আল-হাসান এখনো শীর্ষে নিজের অবস্থান ধরে রেখেছেন।  ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভালো উন্নতি করেছেন। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে ভালো পারফরম্যান্সের জন্য বিরাট কোহলি ১ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এই মুহূর্তে চারে অবস্থান করছেন। ১৪ নাম্বারে আছেন রোহিত শর্মা।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং এ নতুন করে শীর্ষে জায়গা দখল করেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার তাব্রাইজ শামসী।  এজন্য আফগানিস্তানের স্পিনার রশিদ খানকে দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছেন জনি বেয়ারস্টো।  তিনি ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৯৪ রানের ইনিংস খেলার কারণে ৪ ধাপ এগিয়ে এখন ৭ নম্বরে অবস্থান করছেন।

ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান ১ ধাপ এগিয়ে ২৪ নম্বরে রয়েছেন।  ভারতের শিখর ধাওয়ান ২ ধাপ উন্নতি করে রয়েছেন ১৫ নাম্বারে। আর ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা ভুবনেশ্বর কুমার পাঁচ ধাপ এগিয়ে এসে সেরা বিশে জায়গা করে নিয়েছেন।

সবধরনের অর্গানিক ফুড, ২০০+ আয়ুর্বেদ ঔষধ ও খেলার সামগ্রী ঘরে বসেই অর্ডার করুন  আমাদের শপ থেকে- https://shop.healthd-sports.com

পরবর্তী বড় ম্যাচের জন্য আপনি কি তৈরি? 🏆 এখনই আপনার অ্যাকাউন্ট খুলুন এবং জিতে নিন ১২০ ডলার পর্যন্ত বোনাস! এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। ব্যাবহার করুন প্রোমো কোড: CRICKETMT এবং আজই চ্যাম্পিয়নের মতো খেলা শুরু করুন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *